সিরিয়ায় স্থিতিশীলতা অর্জনে রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের 

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

সিরিয়ায় দ্রুত একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সোমবার (৯ ডিসেম্বর) এই আহ্বান করা হয়। এর আগে, বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দখল করার পর প্রেসিডেন্ট আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়ার জনগণকেই নির্ধারণ করতে হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ দ্রুত স্থিতিশীলতা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাবে। 

রবিবার সিরিয়ার বিদ্রোহীরা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। এতে ৫০ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটে। অবশ্য যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে এই অভিযানের কারণে নতুন অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়।

আল-কায়েদার সাবেক শাখা হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী জোটের এই ঝড়ো অগ্রগতি অঞ্চলটির জন্য এই প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। অবশ্য যুক্তরাষ্ট্র, তুরস্ক ও জাতিসংঘ এইচটিএস-কে একটি 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে তালিকাভুক্ত করেছে।

মাও মিন বলেছেন, সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। তাদের প্রত্যাশা,সংশ্লিষ্ট সব পক্ষ সিরিয়ার জনগণের মৌলিক স্বার্থে কাজ করবে।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম