বিশ্বের ‘খুবই অস্বাস্থ্যকর’ ৪ শহরের মধ্যে ঢাকা  

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১২:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:১২

ঢাকার বায়ুমান আজকেও খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান যাচাইকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা থেকে ১২ টার মধ্যে ঢাকার স্কোর ২১৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ুমান রয়েছে উগান্ডার কামপালাতে। সেখানকার স্কোর ২৮৫। ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো। এরপর রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৪০। ২১৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। সেখানের স্কোর এসেছে ১৯৩, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।

বায়ুমানের সর্বশেষ তালিকা। ছবি: আইকিউ এয়ার ওয়েবসাইট

উল্লেখ্য, বিভিন্ন সূচক যাচাই করে বায়ুমানের স্কোর করে থাকে আইকিউ এয়ার। তাদের মান অনুযায়ী, কোনও স্থানের বায়ুমান স্কোর ০ থেকে ৫০ থাকলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ থাকলে ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর বায়ুমান স্কোর ৩০০ অতিক্রম করলে সেটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, খুবই অস্বাস্থ্যকর তালিকায় রয়েছে ঢাকাসহ চারটি শহর।  

/এসকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার