অভিজাততন্ত্র নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬

অর্ধশতাব্দীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ধারাবাহিকতায় বুধবার (১৫ জানুয়ারি) ওভাল অফিস থেকে মার্কিনিদের প্রতি শেষবারের মতো ভাষণ প্রদান করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শুরু করেন বাইডেন। তবে দ্রুতই ভাষণের সুর পালটে দেশে সম্পদ নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্যতম দিক হচ্ছে, ক্ষমতা কেন্দ্রীভূত হতে না দেওয়া, চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা। আমাদের এই ব্যবস্থা নিখুঁত না হলেও ২৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বজায় থাকতে সহায়তা করেছে। বিশ্বের ইতিহাসে কোনও দেশ টানা এতদিন সফলভাবে গণতন্ত্র ধরে রাখতে পারেনি।

তবে পরমুহূর্তেই তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ ভুল তথ্য ও অপপ্রচারের নিচে চাপা পড়ে যাচ্ছেন। তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারছেন না। ফলে নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতাও এখন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বাইডেন।

আগামী সোমবার আন্তর্জাতিক সময় বিকাল ৫টায় ট্রাম্পের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বাইডেন।

নিজের মেয়াদে কোভিডের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে ধসে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন বাইডেন। জলবায়ু, সেমিকন্ডাক্টর শিল্পসহ বেশকিছু বিষয়ে অসাধারণ সাফল্য অর্জন করলেও দেশের মধ্যে বিভাজন দূর করতে বা ডেমোক্র্যাটদের পতন ঠেকাতে ব্যর্থ হয়েছেন তিনি।

ট্রাম্প ফিরে এসে যে-সব কাজ করার প্রস্তুতি দিয়েছেন, তা সব বাস্তবায়ন হলে ডেমোক্র্যাটদের অধিকাংশ অর্জন মুছে ফেলবেন ট্রাম্প। 

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের