লন্ডনে বিক্ষোভ সমাবেশ থেকে ৭০ ফিলিস্তিন সমর্থক গ্রেফতার

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ জানুয়ারি ২০২৫, ১১:২১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:২১

ব্রিটেনে ফিলিস্তিনপন্থিদের এক বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) লন্ডনের ট্রাফালগার স্কয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ব্রিটেনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভের ইতিহাসে কোনও সমাবেশ থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক গ্রেফতারের ঘটনা।

জানা গেছে, সমাবেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬৫ জন ও পাবলিক অর্ডার ভঙ্গের জন্য পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে লাঞ্ছনা, যৌন নিপীড়ন ও জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসি) সংগঠনের সমর্থকরা শনিবার এই বিক্ষোভের ডাক দেয়। তারা পোর্টল্যান্ড প্লেসে অবস্থিত বিবিসি কার্যালয় প্রদক্ষিণ করে। এই কার্যালয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় অবস্থিত।

পুলিশের অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, যেকোনও ফিলিস্তিন সমর্থক বিক্ষোভ থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার।

ওই গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছে ব্রিটেনের মুসলিম অ্যাসোসিয়েশন (এমএবি)। এটিকে গণতন্ত্র, সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর একটি আক্রমণ বলে মনে করছে তারা। এমএবি এক বিবৃতিতে বলেছে, গণহত্যার বিরুদ্ধে এবং নিপীড়িতদের সঙ্গে সংহতি প্রকাশকারী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বল প্রয়োগে চুপ করিয়ে দেওয়া কেবল অগণতান্ত্রিকই নয়, লজ্জাজনক।

/আরকে/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের