মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দায়িত্ব পালন করবে আইসিসি: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরও রাশিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত অব্যাহত থাকবে বলে আশাবাদী ইউক্রেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই কথা বলেছে কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরহিই তিকহিই বলেছেন, আইসিসি ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে। তবে আমাদের বিশ্বাস, রুশ যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ইউক্রেনের বিষয়ে গুরুত্বপূর্ণ সব কাজ আইসিসি চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত পরিচালনাকারী ব্যক্তিদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ বিষয়ক নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সদস্যভুক্ত দেশে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে বিচারকাজ পরিচালনা করতে পারে এই আদালত। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম