হামাস নেতাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪

হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হায়াসহ আরও দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকে হামাস নেতাদের উদ্দেশে খামেনি বলেছেন, আপনারা ইসরায়েলকে পরাজিত করেছেন। এটি আসলে যুক্তরাষ্ট্রের পরাজয়। আপনারা তাদের একটিও লক্ষ্য অর্জন করতে দেননি।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন এবং ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিনিধিদলে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ এবং শীর্ষ হামাস কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ উপস্থিত ছিলেন। তারা গাজা এবং পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি এবং 'অর্জিত বিজয় ও সাফল্যের' বিষয়ে খামেনিকে অবহিত করেন।

খলিল আল-হায়াকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আপনার (খামেনি) সঙ্গে মাথা উঁচু করে দেখা করতে এসেছি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির বিষয়ে খামেনি বলেছেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানিদের মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান