স্বেচ্ছা অবসর কর্মসূচি চালিয়ে নিতে আদালতের অনুমতি পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২

অবশেষে মার্কিন প্রশাসনে কাটছাঁট করতে আদালতের সবুজ সংকেত পেলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক রায়ে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর কর্মসূচি বা বাইআউট প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জর্জ ও'টুলি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালতের রায়ের পর এক বিবৃতিতে সরকার পক্ষ থেকে বলা হয়, স্বেচ্ছা অবসর কর্মসূচি সম্পূর্ণ আইন সংগত এবং কর্মীদের জন্যও ভালো একটি বিকল্প। রায়ের পর এই বিষয়ে আর কোনও সন্দেহ থাকা উচিত নয়।

সরকারি কর্মীদের জন্য কিছুদিন আগে এক অভিনব প্রস্তাব দেন ট্রাম্প। স্বেচ্ছায় অবসর নিলে আগামী আট মাসের বেতন ভাতা ও সুবিধা পাবেন তারা। এই কর্মসূচি নতুন আবেদনকারীদের জন্য এখন বন্ধ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। গত শুক্রবার পর্যন্ত অন্তত ৬৫ হাজার কর্মী প্রস্তাব গ্রহণে সম্মত হয়েছেন বলে হোয়াইট হাউজের কিছু সূত্র জানিয়েছে।

আদালতে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা শ্রমিক সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ লাখ সরকারি কর্মী বাহিনীর আকার ছোট করতে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনার একটি হলো এই বাইআউট প্রোগ্রাম। তার দাবি, কর্মরতদের বেশিরভাগই অদক্ষ ও তার বিরুদ্ধে কাজ করছেন। স্বেচ্ছা অবসরের প্রস্তাবের পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি সংস্থায় ব্যাপক পরিসরে ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছেন, কয়েকটি সংস্থায় প্রায় ৭০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের জন্য তৈরি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের