মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সাবেক আইনপ্রণেতা তুলসি গ্যাবার্ড। গোয়েন্দাবৃত্তির স্বল্প অভিজ্ঞতা সত্ত্বেও বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে সংখ্যাগরিষ্ঠের ভোটে এই পদের জন্য নির্বাচিত হন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনেটে ১০০ ভোটের মধ্যে ৫২টি পেয়েছেন গ্যাবার্ড। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সব সিনেটর এবং রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাকি সব রিপাবলিকান সিনেটরই গোয়েন্দাবৃত্তিতে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং ১৮ এজেন্সির গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্যাবার্ডের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন।

নিজের মনোনীত ব্যক্তিদের সিনেটের অনুমোদনের জন্য বেশ তোড়জোড় করছেন ট্রাম্প। ফলে গ্যাবার্ডের দায়িত্বপ্রাপ্তি একদিক থেকে মার্কিন প্রেসিডেন্টের জন্যও আরেক জয়।

৪৩ বছর বয়সী সাবেক ডেমোক্র্যাট সদস্য গ্যাবার্ড এ পর্যন্ত চারবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে কখনও গোয়েন্দা বা গুপ্তচর সংস্থায় দায়িত্ব পালন করেননি তিনি। এছাড়া অতীতে যুক্তরাষ্ট্রের শত্রুদের পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন তিনি। এসব মিলিয়ে তার নতুন পদে তার নিয়োগে অনেকের আপত্তি ছিল।

২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর গঠিত গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তার প্রধান কাজ হবে দেশের বিশাল কলেবরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা তদারকি করা। মার্কিন নিরাপত্তার জন্য সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ এটি। 

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম