স্পেনে বিদেশি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৪

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৮:০৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৮:০৩
image

স্পেনে বাস দুর্ঘটনা স্পেনের বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়াগামী একটি সড়কে বিদেশি শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। এরমধ্যে বেশিরভাগই ইরাসমুসের শিক্ষার্থী।
ওই ঘটনায় নিহতদের পাশাপাশি বাকী ৪৩ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণ কিংবা নিহত শিক্ষার্থীদের জাতীয়তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
একটি আতশবাজি উৎসবে যোগ দেওয়া শেষে বার্সেলোনায় ফিরছিলেন ওই শিক্ষার্থীরা। তারা ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিনিময় কর্মসূচি ইরাসমুসের শিক্ষার্থী ছিলেন। ফেরার পথে ফ্রেজিনালস এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন।
কাতালোনিয়ার আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোর্ডি জেন জানান, প্রথমে ডানদিকে একটি রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে ছিটকে বামদিকে গিয়ে পড়ে। এরপর বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আবারও ধাক্কা খায় বাসটি। ওই গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত হন।

ওই ঘটনায় গাড়িচালক প্রাণে বেঁচে গেছেন। তাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের