হামাসকে নির্মূল জরুরি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে শঙ্কায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান লক্ষ্যের প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নির্মূল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুবিও বলেছেন, হামাসকে সরকার বা সামরিক শক্তি হিসেবে কার্যক্রম চালিয়ে যাতে দেওয়া ঠিক হচ্ছে না। যতক্ষণ তাদের কাছে শাসন বা শক্তি প্রয়োগের সক্ষমতা থাকবে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা পুরোপুরিই অসম্ভব। গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে হবে।

তার বক্তব্যে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনও কার্যকর নাজুক যুদ্ধবিরতি চুক্তি স্থায়ীকরণে জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে নাস্তানাবুদ হওয়ার পরও দলটি টিকে তো আছেই, এখনও তারা গাজার প্রধান নিয়ন্ত্রক শক্তি।

রবিবার ইসরায়েলে পৌঁছানোর মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন রুবিও। ট্রাম্পের গাজা প্রস্তাবের কারণে এই সফরে আরব নেতাদের বিরোধিতা সামলাতে হতে পারে তাকে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুসপ্তাহ না পেরোতেই এক বিস্ফোরক পরিকল্পনার কথা প্রকাশ করেন ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিসরে পুনর্বাসনের এক প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। একই প্রস্তাবে তিনি আরও বলেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। তার এই প্রস্তাবে এক ইসরায়েল ছাড়া সব আরব দেশ প্রবল আপত্তি জানায়।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের ইসরায়েলি আকাঙ্ক্ষা তাদের জন্য নতুন কিছু নয়। প্রথম ও দ্বিতীয় ইনতিফাদায় তারা ইতোমধ্যেই এর শিকার হয়েছে।

তিনি বলেছেন, ফিলিস্তনিদের প্রতিরোধ নিয়ে ট্রাম্পের কোনও ধারণাই নেই। মাটির সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্কের দৃঢ়তা তার কল্পনার বাইরে। তার ভুলে যাওয়া উচিত নয়, গাজা কোনও আবাসন প্রকল্প নয়, এটা আমাদের মাতৃভূমি।

এদিকে, মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ রবিবার বলেছেন, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিসরের গোয়েন্দা প্রধান, কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান বিন জাসসিম আল থানি এবং নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলতি সপ্তাহেই পরবর্তী কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে আশা করছেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের