সিরিয়ায় দামেস্কের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলের একটি শহর এবং দারা প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় বাসিন্দা, সংবাদমাধ্যম ও নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীররাতে এই হামলা করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক নিরাপত্তাকর্মী ও সিরিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, দামেস্কের ২০ কিলোমিটার দক্ষিণে কিসওয়েহ শহরে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা।

এক স্থানীয় বাসিন্দা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের এক শহরে পৃথকভাবে আরেকটি বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক কার্যালয় ও স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ওইসব লক্ষ্যবস্তুতে অস্ত্রশস্ত্র ছিল বলেও দাবি করেছে তারা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, আমরা সিরিয়াকে লেবাননের মতো হতে দেব না। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির নতুন শাসক গোষ্ঠী বা সন্ত্রাসী দলগুলো কোনও আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

সিরিয়া আয়োজিত জাতীয় সম্মেলনে ইসরায়েলের সমালোচনা করার পর এই হামলা চালানো হয়। ওই সম্মেলনের সর্বশেষ বিবৃতিতে তাদের দেশে ইসরায়েলি বাহিনী অবস্থানের নিন্দা জানানো হয় এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি করা হয়।

গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির নতুন শাসকগোষ্ঠী এইচটিএস বা তাদের সহযোগী কোনও সংগঠনের সশস্ত্র উপস্থিতি মেনে নেওয়া হবে না। ওই অঞ্চলকে অসামরিকীকরণের (ডিমিলিটারাইজড) করার দাবিও জানান তিনি।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি