হাম আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক দশকে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রায় একদশকে প্রথমবার হাম আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পশ্চিম টেক্সাসে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেক্সাস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে,আক্রান্ত শিশুটির হামের ভ্যাক্সিন দেওয়া হয়নি। অঙ্গরাজ্যের এক শিশু হাসপাতালে গভীররাতে বাচ্চাটি মারা যায়।  
যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রমণ ছড়ানো শুরুর চতুর্থ সপ্তাহে ওই শিশু প্রাণ হারালো।

কোভেন্যান্ট শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যামি থম্পসন বলেছেন, এত দ্রুত আক্রান্ত শিশুর সংখ্যা এত বেশি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করিনি। তার ওপর এখন এক শিশুর মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক।

বুধবার এক ক্যাবিনেট মিটিংয়ে মার্কিন স্বাস্থ্য ও মানবসম্পদমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, টেক্সাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তবে পরবর্তীতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তার মন্ত্রণালয়। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী হলেও ভ্যাক্সিনের কঠোর সমালোচক কেনেডি জুনিয়র।

টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে অন্তত ১২৪ জন হামে আক্রান্ত হওয়ার খবর পেয়েছে তারা। আক্রান্তদের অধিকাংশই শিশু এবং মাত্র পাঁচজন বাদে কেউই ভ্যাক্সিন নেয়নি।
লুব্বক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লারা জনসন জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সাধারণত যে-সব লক্ষণ দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে তীব্র জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, নাক বন্ধ থাকা, কাশি এবং মুখের ওপর লাল ফুসকুড়ির মতো দেখা দেওয়া।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, প্রতি এক হাজার আক্রান্তের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তদের প্রতি তিন জনে এক জন প্রাণ হারান। সর্বশেষ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

টেক্সাস স্বাস্থ্য পরিষেবা অধিদফতরের মুখপাত্রের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগে ব্যর্থ হয়েছে রয়টার্স। তবে তার কার্যালয় থেকে জানানো হয়, অন্তত ১৮ জন হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিডিসি এবং স্বাস্থ্য ও মানবসম্পদ পরিষেবা অধিদফতর কোনও মন্তব্য করতে সাড়া দেয়নি।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?