চাঁদে ম্যাগমার মহাসাগর থাকার প্রমাণ পেয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

চাঁদের জন্মের পর প্রাথমিক পর্যায়ে এটি সম্পূর্ণ গলিত ম্যাগমায় পরিপূর্ণ ছিল। চীনের ছাং’এ-৬ মিশনে সংগ্রহ করা নমুনা নিয়ে গবেষণায় এ প্রমাণ মিলেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি ও সিসিটিভি এ খবর জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, চাঁদের দূর ও কাছের পাশের আগ্নেয় শিলা (বেসাল্ট) একই রকম। বিশ্লেষণে ২৮২ কোটি ৩০ লাখ বছরের পুরনো ম্যাগমার অস্তিত্ব মিলেছে, যা চাঁদের ম্যাগমা মহাসাগর তত্ত্বকে সমর্থন করে।

২০২৪ সালে ছাং’এ-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পাশ থেকে এক হাজার ৯৩৫ দশমিক ৩ গ্রাম নমুনা সংগ্রহ করে। চীনা জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) যৌথ গবেষণা দলের তাদের আবিষ্কারের কথা সায়েন্স জার্নালে প্রকাশ করেছে।

প্রাপ্ত নমুনা। ছবি: সিএমজি

চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর গবেষক ছ্য সিয়াওছাও বলেন, প্রথমবার চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা এনে প্রমাণ পাওয়া গেছে যে আদিকালে পুরো চাঁদ একটি বিশাল ম্যাগমা মহাসাগর ছিল।

চাঁদের উৎপত্তি ও বিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে এই আবিষ্কার।

/এসকে/ এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম