খারকিভের স্বাস্থ্যকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৩:০৬আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৩:০৬

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ একাধিক অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলায় অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনিয়েহুবোভ জানিয়েছেন, তিনটি পৃথক এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে আটটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

তিন বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে খারকিভ প্রায় নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পাঁচ ব্যক্তির আহত হওয়ার কথা জানিয়েছেন সাইনিয়েহুবোভ। এদিকে মেয়র ইহোর তেরেখোভ বলছেন, অন্তত সাত লোক আহত হয়েছেন।

সাইনিয়েহুবোভ জানিয়েছেন, ড্রোন হামলার শিকার স্বাস্থ্যকেন্দ্র থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন জরুরি পরিষেবা কর্মীরা।

তিনি আরও বলেছেন, হামলায় অন্তত কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরেক রুশ হামলার লক্ষ্যবস্তু ওডেসার কৃষ্ণসাগর বন্দরে ড্রোন হামলায় ব্যক্তিগত বাড়ি ও ব্যবসায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের