সুদানে ১ বছর বয়সী শিশুও ধর্ষণের শিকার: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৭:৫৫আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৫৫

যুদ্ধবিধ্বস্ত সুদানে ধর্ষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের একটি প্রতিবেদনে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে একাধিক ঘটনায় এক বছরের শিশু ধর্ষিত হওয়ার ঘটনাও পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা অন্তত ২২১টি শিশুকে ধর্ষণ করেছে, এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ মেয়ে আর বাকিরা ছেলে শিশু। নৃশংসতার শিকার শিশুদের মধ্যে ১৬ জনের বয়স পাঁচের নিচে। আর তাদের চারজনের বয়স ছিল একেরও কম।

ইউনিসেফের কাছে শিশুদের বিরুদ্ধে আরও ৭৭টি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, যেগুলো মূলত ছিল ধর্ষণ প্রচেষ্টার অংশ। গাদারিফ, কাসালা, গেজিরা, খার্তুম, নীল নদ, উত্তরাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণ কর্দোফান, উত্তর দারফুর ও পশ্চিম দারফুরে এসব নৃশংসতা ঘটেছে।

সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধে জড়িয়ে পড়ে। এখন পর্যন্ত অন্তত ২০ হাজার লোক নিহত হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর ধারণা, সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। এই যুদ্ধে এক কোটি ৪০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবং দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।

ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, যৌন নির্যাতন ও জোরপূর্বক বিয়ে দেওয়ার মতো অপরাধের সঙ্গে উভয় পাশই জড়িত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ৬১ হাজার ৮০০ শিশু অভ্যন্তরীণভাবে উচ্ছেদের শিকার হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, যুদ্ধের কৌশল হিসেবে ধর্ষণ ও যৌন নির্যাতনের মতো অপরাধ করা হচ্ছে। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইউনিসেফ মুখপাত্র টেস ইনগ্রাম মার্কিন বার্তাসংস্থা এপিকে বলেছেন, সামাজিক লোকলজ্জা ও যুদ্ধবিধ্বস্ত অবস্থাতে আমরা যে কয়টা ঘটনা জানতে পেরেছি, তা অতি সামান্য। এরকম হাজারো শিশু নির্যাতনের শিকার হয়েছে।

ইউনিসেফ বলেছে, সামাজিক অজ্ঞতার কারণে যৌন নির্যাতনের শিকার মানুষটিই বরং সামনে আসতে পারে না। আর সশস্ত্র অপরাধীদের প্রতিশোধের শিকার হওয়ার ভয় তো রয়েছেই। অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার নারীকেই উল্টো তার পরিবার পরিত্যাগ করে।

সুদান সরকারকে বেসামরিক নাগরিকদের যুদ্ধের সহিংসতা থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের