অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আলফ্রেড 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৫:৫৭আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৫:৫৭

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আলফ্রেড আঘাত হানার আগে সেখান থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৮ মার্চ) আঘাত হানতে পারে আলফ্রেড। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইতোমধ্যেই মুষলধারে বৃষ্টি, বিশাল ঢেউ এবং ঝড়ো বাতাস শুরু হয়েছে এবং অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আগেই সতর্কতামূলক অবস্থান নিলো কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলের দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে আলফ্রেড। এতে দীর্ঘদিন মুষলধারে বৃষ্টি থাকতে পারে। দেশটির তৃতীয় জনবহুল শহর ব্রিসবেনের কাছে ক্যাটাগরি ২ মাত্রা ঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেছেন, ডজনখানেক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এগুলো সর্বশেষ বিকল্প।

ঘূর্ণিঝড়ের গতিপথ ব্যাখ্যা করে তিনি বলেছেন, যদি আপনার এই এলাকার আশেপাশে অবস্থান করে থাকেন, তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা মাথায় রাখুন। আর যদি সন্দেহ থাকে, তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে গিয়ে থাকুন।

কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস উপকূলীয় অঞ্চলে রাতভর ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে ঝড়ো বাতাস বয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এটি ব্রিসবেন থেকে ১২০ কিলোমিটার ও পর্যটন নগরী গোল্ড কোস্ট থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম