ভারতে অবৈধ অভিবাসন রোধে কঠোর প্রস্তাব, অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

রক্তিম দাশ, কলকাতা
১২ মার্চ ২০২৫, ১৬:৪৮আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬:৪৮

ভারতের লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ উত্থাপন করলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (১১ মার্চ) উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিলে প্রস্তাব করা হয়েছে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ড।

বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনও বিদেশীকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে।

বিলে আরও প্রস্তাব করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশী নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে। জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশীদের পরিবহন করলে ৫ লাখ রুপি জরিমানা এবং বাহন জব্দ করা হবে।

বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে বলেছেন,এই প্রস্তাবের উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয়। বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বিদেশিদের স্বাগত জানাই। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে। ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে, আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এসকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের