ভারতে আন্দোলনরত কয়েকশ কৃষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৬:০০আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৬:০০

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে আন্দোলনরত কয়েকশ কৃষককে আটক করেছে স্থানীয় পুলিশ। এসময় বুলডোজার চালিয়ে তাদের অস্থায়ী শিবির গুড়িয়ে দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নানক সিং বলেছেন, আমাদের আদেশে কৃষকরা কোনও বিরোধিতা করেননি। ফলে, কোথাও বলপ্রয়োগের প্রয়োজন পড়েনি।

কৃষকদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারি থেকে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন কৃষকরা। শস্যের ন্যায্যমূল্য নির্ধারণ ও রাষ্ট্রীয় সহায়তার দাবিতে রাজধানী নয়াদিল্লি অভিমুখে তারা যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে হরিয়ানা রাজ্যের সীমান্ত ঘেঁষে তারা অবস্থান নেন।

টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা গেছে, বুলডোজার দিয়ে অস্থায়ী তাঁবু ও মঞ্চ ভেঙে দিচ্ছে কর্তৃপক্ষ। একই সময় কৃষকদের গাড়িতে ওঠাচ্ছিল পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃষকদল ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত বলেছেন, সরকার একদিকে কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করছে, আরেকদিকে তাদের গ্রেফতার করছে।

এদিকে, কৃষকদের দাবিতে পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি। তবে মহাসড়ক আটকে পাঞ্জাবের ক্ষতি করা থেকে বিরত থাকতে তাদের অনুরোধ করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?