এবার কমলা-হিলারির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৫, ০৯:৫৯ আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:৩০

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ ও ২০২৪ সালের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শুক্রবার (২১ মার্চ) এ পদক্ষেপ নিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত এক স্মারকে ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে আমি মনে করি না।

ছাড়পত্র বাতিলের মারাত্মক বা তাৎক্ষণিক প্রভাব না থাকলেও ওয়াশিংটনে রাজনৈতিক টানাপড়েনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর ওপর শোধ নিতে পিছপা হন না।

এর আগে আরও কয়েকজন ব্যক্তির ছাড়পত্র বাতিল করেছেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনি, বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল।

এছাড়াও এই তালিকায় রয়েছেন হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধি ও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জেইড এবং ট্রাম্পের কড়া সমালোচক ও সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিংগার।

ক্ষমতায় বসার কিছুদিন পরই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন ট্রাম্প। প্রথাগতভাবে সাবেক প্রেসিডেন্টরা গোয়েন্দা ব্রিফিংয়ে উপস্থিত হতে পারেন। এসময় নতুন প্রেসিডেন্টদের তারা নিজ অভিজ্ঞতার ভিত্তিতে দিকনির্দেশনা দিতে পারেন। তবে বাইডেনের কাছ থেকে সে সুযোগ কেড়ে নিতে সময় নেননি ট্রাম্প।

তবে, এই খেলা শুরুটা করেছিলেন বাইডেন। ২০২১ তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজের মসনদে বসার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন বাইডেন। 

/এসকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত