চিলিতে বিতর্কিত মৎস্য বিল, পার্লামেন্টের সামনে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১৬:১৮আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৬:১৮

চিলিতে পার্লামেন্ট ভবনের সামনে আন্দোলনরত মৎস্যজীবীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ। সিনেটের একটি কমিশন বিতর্কিত মৎস্য আইনের ওপর ভোট বিলম্বিত করার পর মঙ্গলবার (২৫ মার্চ) এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের প্রতিহত করে পুলিশ। এসময় তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হন। কয়েকজন বিক্ষোভকারীকে কর্তৃপক্ষ গ্রেফতার করেছে।

রয়টার্সের ফুটেজে দেখা গেছে, চিলির জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান থেকে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করা হচ্ছে। আন্দোলনরত একাধিক ব্যক্তির হাতে চিলির জাতীয় পতাকা ছিল।

মঙ্গলবার সকালে ভালপারাইসো উপকূলে জড়ো হন কয়েক হাজার ক্ষুদ্র মৎস্যজীবী। বিতর্কিত এক মৎস্য আইনের প্রতিবাদ জানাতে তারা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। তাদের অভিযোগ, নতুন আইন কেবল মৎস্য খাতের কিছু বৃহৎ প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রণয়ন করা হচ্ছে।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘সমুদ্র বিক্রির জন্য নয়’।

এ বিষয়ে বক্তব্য জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি চিলির মৎস্য শিল্পের বৃহৎ প্রতিষ্ঠানের সংগঠন সোনাপেসকা।

অবশ্য পার্লামেন্টে আলোচনার পরেও প্রস্তাবটি অনুমোদন পেতে বিলম্ব হতে পারে। এমনকি এটি আইনগত বাধার মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। ক্ষুদ্র মৎস্যজীবীরা বলছেন, অধিকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।

দক্ষিণাঞ্চলীয় জেলে শহর লেবুর মৎস্যজীবী ৫৫ বছর বয়সী সুসানা ওলিয়া বলেছেন, এটা এখন আর শুধু মৎস্যজীবীদের ব্যাপার নয়, পুরো সমুদ্রের ওপর জীবিকা নির্ভর করা প্রতিটি মানুষের এখন এটি উদ্বেগের বিষয়।

তিনি বলেছেন, মাছ ধরার সঙ্গে নৌকায় মালামাল ওঠানো, সরঞ্জাম সারাই করা, পাইকারি ও খুচরা ক্রেতা- অনেকের জীবিকা জড়িত। তিন বছর আগেও আমরা যা মাছ ধরতে পারতাম, এখন তার কিয়দাংশও চোখে পড়ে না।

/এসকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ