হংকংয়ে অবসানের পথে বিরোধীদলীয় রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২১:১১আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২১:১১

বেইজিংয়ের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে যাচ্ছে হংকংয়ের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। রবিবার (১৩ এপ্রিল) এক বিশেষ বৈঠকের পর দলের পক্ষ থেকে জানানো হয়, ডেমোক্র্যাটিক পার্টি ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে তারা সম্মত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দলটির পাঁচ শীর্ষ সদস্য রয়টার্সকে জানান, গত কয়েক মাস ধরে চীনা কর্তৃপক্ষ বা তাদের প্রতিনিধির পক্ষ থেকে তারা স্পষ্ট হুমকি পেয়ে আসছে। দল ভেঙে না দিলে গ্রেফতারসহ গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের অধীনে ফিরে আসে হংকং। এর তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন ধরে দলটি হংকংয়ের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক স্বাধীনতা রক্ষায় দলটি ব্যাপক আন্দোলন চালিয়ে এসেছে।

দলের প্রধান লো কিন-হেই সাংবাদিকদের বলেন, রবিবারের বৈঠকে উপস্থিত ১১০ সদস্যের ৯০ শতাংশই তিন সদস্যের একটি কমিটি গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এই কমিটি দলের আইনি ও হিসাব সংক্রান্ত বিষয়সহ বিলুপ্তির সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

তিনি বলেন, আমি আশা করি, হংকংয়ের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ চালিয়ে যাবে। আমরা সব সময় হংকংবাসীর কল্যাণে কাজ করতে চেয়েছি, সমাজের জন্য ভালো কিছু করতে চেয়েছি।

লো আরও জানান, কমিটির কাজ সম্পন্ন হওয়ার পর দল ভাঙার বিষয়ে চূড়ান্ত ভোট হবে আগামী কয়েক মাসের মধ্যে। এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে অন্তত ৭৫ শতাংশ ভোটের সমর্থন প্রয়োজন।

দল ভেঙে দেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা এখনও উল্লেখ করা হয়নি।লো বলেন, প্রক্রিয়া শেষ হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। চূড়ান্ত বিলুপ্তি না হওয়া পর্যন্ত দল তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

ডেমোক্রেটিক পার্টির অবসানের মধ্য দিয়ে হংকংয়ে প্রায় ৩০ বছরেরও বেশি সময়ের বিরোধী দলীয় রাজনীতির অবসান ঘটবে।

বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ডেমোক্রেটিক পার্টির অন্তত পাঁচজন সদস্য কারাগারে বা হেফাজতে রয়েছেন। ২০১৯ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরের বছর এই আইন হংকংয়ে প্রয়োগ করে বেইজিং।

/এসকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু