ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে উদ্‌গিরণ, ১১ কিলোমিটার উঁচুতে উঠলো ছাইয়ের মেঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১০:০৯আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:০৯

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেউওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে মঙ্গলবার (১৭ জুন) ভয়াবহ উদ্‌গিরণ শুরু হয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, উদগীরণের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘ প্রায় ১১ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানায়, আগ্নেয়গিরিটির সতর্কতা মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং ভারি বৃষ্টিপাতে লাভা প্রবাহের আশঙ্কাও রয়েছে। আগ্নেয়গিরিটি মে মাসেও অগ্ন্যুৎপাত করেছিল, তখনও একইভাবে সতর্কতা মাত্রা বৃদ্ধি করা হয়েছিল।

মঙ্গলবার সংস্থাটির শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি কমলা রঙের ছাইয়ের মেঘ ছত্রাকের আকৃতিতে আকাশে ছড়িয়ে পড়ছে এবং একটি পার্শ্ববর্তী গ্রামকে গ্রাস করছে।

এখনও পর্যন্ত বিমান চলাচলে কোনও বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গত মার্চ মাসে লেউওতোবি আগ্নেয়গিরি উদ্‌গিরিত হলে, অস্ট্রেলিয়ার জেটস্টার ও কুয়ান্টাস এয়ারওয়েসসহ বেশ কয়েকটি বিমান সংস্থা বালির উদ্দেশ্যে যাত্রা বাতিল বা বিলম্বিত করেছিল।

দেশটিতে এই ধরনের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উদ্ধার ও দুর্যোগ প্রশমন সংস্থা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যা পৃথিবীর অন্যতম ভূকম্পন ও আগ্নেয়গিরি সক্রিয় এলাকা।

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ