জন্মদিনে পৃথিবীতে ফিরলেন প্রবীণতম মার্কিন নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১৭:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

নিজের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে পৃথিবীতে ফিরেছেন প্রবীণতম মার্কিন নভোচারী ডন পেটিট। রবিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সময় ১টা ২০ মিনিটে কাজাখস্তানে পেটিটকে নিয়ে অবতরণ করে নভোযান সয়ূজ এমএস ২৬। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই সফরে পেটিটের সঙ্গে আরও ফিরে এসেছেন দুই রুশ নভোচারী অ্যালেক্সেই ওভশিনিন এবং আইভান ওয়াগনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তারা ২২০ দিন অবস্থান করেছেন। এই সময়ের মধ্যে পৃথিবীকে তারা তিন হাজার ৫২০ বার প্রদক্ষিণ করেন।

আইএসএস ত্যাগের আগে জাপানি নভোচারী তাকুইয়া ওনিশির হাতে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

ডন পেটিট ১৯৫৫ সালের ২০ এপ্রিল ওরেগনে জন্মগ্রহণ করেন। এই নিয়ে চতুর্থবারের মতো মহাকাশ সফরে গেলেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৯০ দিন পৃথিবীর বাইরে অতিবাহিত করেছেন মার্কিন নভোচারী।

মহাকাশ থেকে ফিরে এসে মাধ্যাকর্ষণের সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নিতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করবেন পেটিট এবং তার দুই সহকর্মী। সব আনুষ্ঠানিকতা শেষে পেটিট যাবেন টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আর তার রুশ সহকর্মীরা যাবেন মস্কোর নিকটবর্তী স্টার সিটিতে অবস্থিত তাদের মূল মহাকাশ প্রশিক্ষণ কেন্দ্রে।

গত মাসে নাসার দুই নভোচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস নয় মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আলোচিত হয়েছিলেন। এর প্রধান কারণ ছিল, তার মিশন ছিল আসলে মাত্র আট দিনের। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর জুনে মহাকাশে গিয়ে গত ১৮ মার্চ ধরাধামে ফিরে আসেন তারা।

উল্লেখ্য, ডন পেটিট কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক নভোচারী নন। ১৯৯৮ সালে নাসার এক মিশনে পৃথিবী থেকে মহাশূন্যে গিয়েছিলেন জন গ্লেন। সে সময় তার বয়স ছিল ৭৭ বছর। এখন পর্যন্ত সবচেয়ে জীবিত ব্যক্তি হিসেবে মহাকাশে যাওয়া গ্লেন ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।

/এসকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের