কাশ্মীরের হামলাকে ‘ভারতের সাজানো’ বলছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১৪:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৩

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। শুক্রবার আল-জাজিরার অনলাইন সংস্করণে এ খবর প্রচার করা হয়।

ওই সাক্ষাৎকারে কোনও তথ্য প্রমাণ ছাড়াই আসিফ বলেছেন, কাশ্মীরের পুরো ঘটনাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন (অন্যের পরিচয়ে অভিযান চালানো)। আমাদের দৃঢ় বিশ্বাস, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের হামলাটি একটি পরিকল্পিত ঘটনা।

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি দল দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গোষ্ঠীটি পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার গোপন একটি শাখা।

তবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সক্রিয় কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি। আসিফ বলেন, কাশ্মীরে যা ঘটছে বা সেখানকার কোনও আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আমরা একেবারেই জড়িত নই।

কাশ্মীরে হামলার ঘটনায় ভারত সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, তাদের অভিযোগ আমরা দৃঢ়তার সঙ্গে অস্বীকার করছি।

এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি বেসরকারি সংবাদমাধ্যমে বলেন, ভারত শিশুসুলভ পদক্ষেপ নিচ্ছে। তারা প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, ভারত-শাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। ভারতের দাবি, এটি পাকিস্তান-প্রভাবিত সন্ত্রাসবাদ। অন্যদিকে পাকিস্তানের জবাব, কাশ্মীরিদের কার্যক্রম হচ্ছে স্বাধীনতাকামী আন্দোলন। বহু বছরের সংঘাতে হাজারো বেসামরিক নাগরিক, সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের