নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৫, ১৫:২৪ আপডেট : ০১ মে ২০২৫, ১৫:৩৪

কথা ছিল ২০২২ সালে দেশে সাধারণ নির্বাচন দেবেন। কিন্তু তিন বছর পরে এসে নির্বাচন ছাড়াই ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলেছেন মালির সামরিক প্রধান গেন আসসিমি গোইতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ পর্যন্ত দুবার অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেছেন গোইতা। সর্বশেষ ২০২১ সালে ক্ষমতায় এসে ঘোষণা দেন, পরের বছর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই পরের বছর আর কখনও আসেনি। তখন থেকেই দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৪১ বছর বয়সী গোইতা।

মালির নির্বাচনসহ অন্যান্য বিষয়ের সুরাহা হওয়ার জন্য একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল অস্থায়ী সরকার। সেখানে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলো সুপারিশ করে, গোইতাকে ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল রাখা হোক।

এদিকে, সম্মেলনে বয়কট করেছিল দেশটির প্রধান বিরোধীদল।

রাজনৈতিক দলগুলোর সমর্থনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি গোইতা। বিশ্লেষকদের ধারণা, নিজের ক্ষমতাকে আইনসিদ্ধ করতেই উক্ত সম্মেলনের ডাক দিয়েছিলেন তিনি।

তবে গোইতা এভাবে ক্ষমতায় থেকে গেলে পশ্চিম আফ্রিকার দেশটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা হুমকির মুখে পড়বে।

মালির বিরোধীদলীয় নেতা মোহামেদ সালিয়া তৌরে ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বহুদলীয় রাজনীতিকে দমানোর চেষ্টা করটা হবে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত।

সম্মেলনের সুপারিশকে ‘মালির সব রাজনৈতিক দল বিলুপ্ত করার প্রস্তাব’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির সাহেল অঞ্চলের গবেষক উসমান দিয়ালো বলেন, এই প্রস্তাবে আমি আতঙ্কিত। এটি মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

অবশ্য, সম্মেলনের সুপারিশ নিয়ে কিছু ধোঁয়াশা এখনও রয়ে গেছে। সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হবে নাকি নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ দলগুলোকে বাতিল ঘোষণা করা হবে, সম্মেলনের বিবৃতি থেকে সেটা স্পষ্ট বোঝা যায়নি।

এএফপির হাতে আসা এক নথি অনুযায়ী, দেশে শান্তি স্থাপন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যে কোনও কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে সম্মেলনে অংশগ্রহণকারীরা।

মালির ক্ষমতাসীন সেনা সরকার বর্তমানে ইসলামিক স্টেট ও আল কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সহিংসতা দমনে ব্যস্ত। ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারের সেনাশাসকদের সঙ্গে জোট গড়ে তুলেছেন গোইতা। এই তিন দেশ এখন ফ্রান্সের সঙ্গে সম্পর্ক কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকেছে।

/এসকে/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়