ইলন মাস্কের বিকল্প সন্ধানের খবর ভুয়া, টেসলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৫, ১৬:২১আপডেট : ০১ মে ২০২৫, ১৬:২১

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইলন মাস্কের বিকল্প সন্ধানের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের জবাবে বৃহস্পতিবার (১ মে) প্রতিষ্ঠানটি এই বিবৃতি দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে টেসলাতে কম সময় দিচ্ছেন মাস্ক। এছাড়া, টেসলার ক্রমহ্রাসমান শেয়ারদরের উন্নতিতে তার ব্যর্থতা নিয়েও প্রতিষ্ঠানের ভেতরে অস্বত্বি বিরাজ করছে। সবমিলিয়ে তার পদে নতুন কাউকে স্থলাভিষিক্ত করার চিন্তাভাবনা করছিল টেসলা।

তবে পরদিনই এই প্রতিবেদনের জবাবে টেসলা দাবি করে, ওয়াল স্ট্রিট জার্নালের ওই খবর পুরোপুরি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেসলা সভাপতি রবিন ডেনহোম লিখেছেন, প্রমাণ ছাড়াই একটা প্রতিবেদনে দাবি করা হলো যে, নতুন সিইওর সন্ধান করার জন্য আমরা নাকি রিক্রুটমেন্ট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছি। এগুলোর কোনও ভিত্তি নেই। প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের সক্ষমতা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। টেসলার ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য তার দূরদর্শিতার ওপর আমাদের আস্থা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও দাবি করা হয়, টেসলাতে আরও বেশি সময় দিতে এবং এই কথা জনসম্মুখে জানাতে মাস্ককে পরামর্শ দিয়েছে বোর্ড। মার্কিন ধনকুবের এই পরামর্শের সঙ্গে কোনও দ্বিমত পোষণ করেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে, গত সপ্তাহে এক ভার্চুয়াল মিটিংয়ে মাস্ক বলেন, তিনি সরকারি ক্ষেত্রে সম্পৃক্ততা অনেকটাই কমিয়ে টেসলায় বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য, টেসলা বোর্ডের সঙ্গে এই বিষয়ে তার আলোচনা হয়ে থাকলেও, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বেজায় নাখোশ হয়েছেন মাস্ক। এক্সে বৃহস্পতিবার এক পোস্টে তিনি ওয়াল স্ট্রিট জার্নালের কঠোর সমালোচনা করেন এবং তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

মার্কিন রি ধনকুবের লিখেছেন, ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য দিয়ে ভুয়া খবর ছেপেছে ওয়াল স্ট্রিট জার্নাল। টেসলার পরিচালক পর্ষদের কারও বক্তব্য ছাড়াই তারা প্রতিবেদনটি ছেপে দিল! ওয়াল স্ট্রিট জার্নাল যা করেছে, সেটা হলুদ সাংবাদিকতার খুবই বাজে দৃষ্টান্ত।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম