ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ১৪:০৩আপডেট : ১৭ মে ২০২৫, ১৪:০৩

ইউক্রেনের উত্তর পূর্বের সুমি অঞ্চলে একটি গণপরিবহনে রুশ ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুদেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠকের পরদিন শনিবার (১৭ মে) এই হামলা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান, শনিবার ভোর ৬টা ১৭ মিনিটে বাসটিতে রুশ ল্যানসেট ড্রোন হামলা চালায়। তিনি এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।

সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, বাসটি রুশ সীমান্তের কাছাকাছি আঞ্চলিক রাজধানীর দিকে যাচ্ছিল। যাত্রাপথে এটি বিলোপিলিয়া শহরে হামলার শিকার হয়।

হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছেন।

বেসামরিক পরিবহনে এই হামলাকে নৃশংস যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইউক্রেনের পুলিশ কর্তৃপক্ষ। পুলিশের বিবৃতিতে বলা হয়, সবরকম মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও মানবতার জলাঞ্জলি দিয়ে আবারও বেসামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে রাশিয়া।

হামলার দায় স্বীকার করে সরাসরি বক্তব্য না দিলেও মস্কো দাবি করেছে, সুমির একটি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।

তিন বছরের যুদ্ধে শুক্রবার প্রথমবারের মতো তুরস্কে আলোচনায় বসে দু দেশ। বৈঠকে তেমন কোনও অগ্রগতি না হলেও পরস্পর এক হাজার করে যুদ্ধবন্দি বিনিমতে সম্মত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত বছর আগস্টে সুমি অঞ্চল দিয়ে রাশিয়ায় অনুপ্রবেশ করে কুরস্কে পাল্টা হামলা চালায় কিয়েভ। অবশ্য চলতি বছরের শুরুতে অধিকাংশ ইউক্রেনীয় বাহিনীকে সেখান থেকে হটিয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ ও বিমান হামলা বাড়িয়েছে ক্রেমলিন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম