ভারতের হায়দেরাবাদে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫, ১৫:২৪আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:২৪

ভারতের হায়দেরাবাদে বিখ্যাত চারমিনার সংলগ্ন গুলজার হাউজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার শিকার ভবনটির নিচতলায় থেকে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। 

দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোর সাড়ে ছটার দিকে তাদের কাছে ফোন আসে। এরপরই তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, দুঃখজনক হলেও সত্য, আজ দমকল কর্মীদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না বলে জানতে পেরেছি। ভবিষ্যতের জন্য উন্নত প্রযুক্তি আনার প্রয়োজন আছে। এছাড়া, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা আনার চেষ্টা করা হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্য মন্ত্রী পোন্নাম প্রভাকর জানান, মারা যাওয়া ব্যক্তিদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার পক্ষ থেকে খুব শিগগিরই বিস্তারিত তথ্য জানা যাবে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক পোস্টে বলা হয়, হায়দেরাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি রইল সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম