ইউক্রেনের আদেশে সন্ত্রাসবাদের অভিযোগে রুশ নাগরিকের ২৯ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৫, ১৭:২৩আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:২৩

ইউক্রেনের হয়ে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে শুক্রবার (২৩ মে) এক ব্যক্তিতে ২৯ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার সামরিক আদালত। রুশ বার্তাসংস্থা আইআরএ-এর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রিয়াজান শহরে অবস্থিত সামরিক আদালতের রায়ে বলা হয়, রুশ-ইতালীয় নাগরিক রাসলান সিডিকিকে ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হলো। সাজাপ্রাপ্ত ব্যক্তি প্রথম নয় বছর সাধারণ কারাগারে থাকবেন আর বাকি সময় তাকে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হবে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৩ সালের নভেম্বরে একটি মালবাহী ট্রেনে ঘরে তৈরি বোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটান সিডিকি। ওই হামলায় ১৯টি বগি লাইনচ্যুত হয়। এছাড়া তিনি একই বছর একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালান বলেও অভিযোগ করা হয়।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি সে সময় এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালে তুরস্কের ইস্তাম্বুলে সিডিকিকে দলে ভেড়ায় ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এরপর লাটভিয়ায় নাশকতার প্রশিক্ষণ নিয়ে রাশিয়ায় ফিরে যান।

শুক্রবার রায়ের পর সিডিকির আইনজীবীকে উদ্ধৃত করে আরআইএ-এ জানায়, উত্থাপিত সব অভিযোগ আংশিকভাবে স্বীকার করে নিয়েছেন সিডিকি।

রুশ ভাষায় প্রকাশিত সংবাদমাধ্যমে আগে বলা হয়েছিল, ঘটনায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করলেও ওইসব কর্মকাণ্ডের পিছে কাউকে ক্ষতি করার উদ্দেশ্য অথবা কারও নির্দেশে ওই কাজগুলো করেননি। বরং তিনি এসব কাজকে নাশকতা হিসেবে দেখেন এবং নিজেকে যুদ্ধবন্দি বলে মনে করেন।

এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী