রাশিয়ার সামরিক খাতে সহায়তা করছে চীন: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫, ১৮:৩৬আপডেট : ২৬ মে ২০২৫, ২০:১৫

রাশিয়ার সামরিক কারখানাগুলোতে চীন বিভিন্ন রকম পণ্য সরবরাহ করছে বলে অভিযোগ জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশেঙ্কো সোমবার (২৬ মে) এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মে ইভাশেঙ্কো বলেছেন, আমাদের হাতে নিশ্চিত খবর রয়েছে যে রাশিয়াকে যন্ত্রপাতি, বিশেষ রাসায়নিক দ্রব্য, গান পাউডার এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন পণ্য দিয়ে সহায়তা করছে চীন। অন্তত ২০টি রুশ কারখানার বিষয়ে আমরা এই তথ্য নিশ্চিত করতে পেরেছি।

এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে আনুষ্ঠানিক অনুরোধ করেছে রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে মস্কোর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো প্রকাশ্যে অভিযোগ করেন যে চীন রাশিয়াকে অস্ত্র এবং গানপাউডার সরবরাহ করছে। চীন সেই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। তবে বেইজিংয়ের বক্তব্যের পরও কিয়েভ তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইভাশচেঙ্কো বলেছেন, ইউক্রেনের গোয়েন্দাদের কাছে ২০২৪ থেকে ২০২৫ সাল সময়ে রাশিয়া-চীনের মধ্যে বিমান খাতে কমপক্ষে পাঁচটি সহযোগিতার ঘটনা রয়েছে। এর মধ্যে রয়েছে যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি নথিপত্র সরবরাহ।

তিনি আরও জানান, বিশেষায়িত রাসায়নিকের ছয়টি বড় চালান চিহ্নিত করা হয়েছে।

ইউক্রেনের কোনও দাবি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম