ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ১৬:৩০আপডেট : ০১ জুন ২০২৫, ১৬:৩০

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ জানিয়েছে তেহরান। শনিবার (৩১ মে) প্রকাশিত এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থা এ কথা জানায়। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ওই যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি পূর্ববর্তী ভিত্তিহীন অভিযোগগুলোরই পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

আইএইএ’র প্রতিবেদন অনুসারে, ইরান বর্তমানে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত ৪০৮ দশমিক ৬ কিলোগ্রামে পৌঁছেছে। এই পরিমাণ আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। তাদের দাবি, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

আরেকটি পৃথক প্রতিবেদনে আইএইএ দাবি করেছে, তিনটি গোপন স্থানে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করেছে তেহরান। সেখানে অপ্রকাশিত পারমাণবিক পদার্থ ব্যবহার করা হয়েছে।

এই অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন করায় ইরানকে চাপ দেওয়া হতে পারে।

এই প্রতিবেদনের বিষয়ে ইরানের দাবি, এই প্রতিবেদন প্রকাশের পেছনে রাজনৈতিক চাপ এবং উদ্দেশ্য কাজ করেছে। এর ফলে যদি কোনও দেশ এই প্রতিবেদনকে ভুলভাবে ব্যবহার করে, তাহলে ইরান উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের