দিল্লিতে তীব্র দাবদাহ, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১১:০০আপডেট : ১২ জুন ২০২৫, ১১:০০

ভারতে দিল্লির ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। হিট ইনডেক্স (আর্দ্রতা বিবেচনায় নিয়ে তাপমাত্রা কতটা অনুভূত হয়) অনুযায়ী, দিল্লির মানুষ ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করছেন। পরিস্থিতি সামাল দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে।

কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ জারিকৃত সতর্কতা সংকেত হলো রেড অ্যালার্ট। গতকালের আদেশের আওতায় জন সাধারণকে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি, যথাসম্ভব সূর্যের তাপ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে, দুপুর বিকেলের দিকে যখন সূর্যের তাপ সর্বোচ্চ থাকে, তখন সম্ভব হলে ঘরের বাইরে চলাফেরা সীমিত করা।

হিট ইনডেক্সের মান ৫০-এর ঘর ছাড়িয়ে যাওয়ার বিষয়ে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, এটি তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে এবং দিনভর পরিবর্তিত হয়। তবে তারা আরও জানিয়েছে, ভারতের আবহাওয়ায় এই সূচক এখনও প্রাতিষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনও সরকারি রেকর্ড রাখা হয় না।

আইএমডির বুলেটিনে বলা হয়, দিল্লিতে রেকর্ড করা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি, যা অন্তত ১২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আইএমডির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড. নরেশ কুমার বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত এই চরম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এরপর শুক্রবার রাতে পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার একটু পরিবর্তন আসবে। তার প্রভাবে দিল্লিতে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম