অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ১২:০৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:০৭

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের প্রথম দিনেই রেকর্ড বই ওলটপালট হয়েছে। উদ্বোধনী ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন ফিন অ্যালেন।

নিউজিল্যান্ডের ওপেনার ৩৪ বলে সেঞ্চুরি করেছেন। যা কোনও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৩০ বলের সেঞ্চুরি দ্রুততম। মেজর লিগে আগের দ্রুততম সেঞ্চুরি ৪০ বলে। ২০২৩ সালের ফাইনালে (টি-টোয়েন্টি স্ট্যাটাসের আগে) ওই কীর্তি গড়েন নিকোলাস পুরান।

অ্যালেন তার অনবদ্য ইনিংস খেলার পথে ১৯টি ছক্কা মেরেছেন। টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙেছেন তিনি। যৌথভাবে শীর্ষে থাকা গেইল (২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে) ও সাহিল চৌহানের (২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে) ১৮ ছক্কার কীর্তি পেছনে ফেলেছেন অ্যালেন।

অকল্যান্ডে এদিন অ্যালেন ৪৯ বলে ১৫০ রান পূর্ণ করেছেন। টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম দেড়শ। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫২ বলে ১৫০ রান এতদিন ছিল শীর্ষে। ওই ম্যাচে নাইটসের বিপক্ষে ১৬২ রান করেছিলেন তিনি।

বাউন্ডারি থেকে অ্যালেন করেছেন ১৩৪ রান। এর মধ্যে ছক্কায় এসেছে ১১৪ রান। বাউন্ডারি মেরে টি-টোয়েন্টি ইনিংসে অ্যালেনের চেয়ে বেশি রান করেছেন কেবল আর তিন জন।

অ্যালেনের ১৫১ রান এমএলসিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২৩ সালের ফাইনালে সিয়াটল অর্কাসের বিপক্ষে পুরানের অপরাজিত ১৩৭ রান পেছনে পড়ে গেছে।

নিউজিল্যান্ড ওপেনারের বিধ্বংসী ইনিংসে ইউনিকর্নস করেছে ৫ উইকেটে ২৬৯ রান। টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ দলীয় রান। প্রথম দল হিসেবে যুক্তরাষ্ট্রে তারা টি-টোয়েন্টিতে আড়াইশ করেছে। আগের সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিপক্ষে ২০১৬ সালে লডারহিলে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান