ইসরায়েলি হামলায় রেভল্যুশনারি গার্ডসের প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ১০:৩০আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:৩০

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইরানের কয়েক ডজন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে শুক্রবার (১৩ জুন) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব হুমকি দিয়েছে, এই হামলার মধ্য দিয়ে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার দীর্ঘমেয়াদি এক অভিযান কেবল শুরু হলো।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। হামলায় দলটির প্রধান কর্মকর্তা হোসেইন সালামি নিহত হয়েছেন।

রেভল্যুশনারি গার্ডসে সালামির প্রায় ৪৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার শুরু হয় ১৯৮০ সালে, ইরান-ইরাক যুদ্ধের সময়। দিনে দিনে নিজের দক্ষতা ও আনুগত্যের পরিচয় দিয়ে তিনি সামরিক ক্যারিয়ারে উপরে উঠতে থাকেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য তিনি পরিচিত ছিলেন।

চলতি শতাব্দীর শুরু থেকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ইরানি পারমাণবিক কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ওই পদক্ষেপ নেওয়া হয়।

তার নেতৃত্বকালীন সময়েই গত বছর তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায় ইরান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাস কয়েক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল। তবুও ইসরায়েলের সঙ্গে চাপা উত্তেজনা কমার কোনও সম্ভাবনা দেখা যায়নি। এর প্রেক্ষাপটে কেবল গতকালই সালামি বলছিলেন, যে কোনও রকম প্রেক্ষাপট, পরিস্থিতি এবং পরিণতির জন্য ইরান প্রস্তুত আছে। শত্রুপক্ষ (ইসরায়েল) মনে করে, ইসরায়েলি অবরোধে থাকা অসহায় ফিলিস্তিনিদের মতো করে আমাদেরও সামলাতে পারবে। (কিন্তু ভুলে গেলে চলবে না) আমরা অভিজ্ঞ এবং যুদ্ধে পরীক্ষিত।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম