নেপালে সহিংসতার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

নেপালে আন্দোলন থেকে ছড়িয়ে পড়া সহিংসতা বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি স্পষ্ট করে বলেছেন, ধ্বংসযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে নিজের নতুন কার্যালয়ের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার সময় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী কার্কি এসব কথা বলেন।

নেপালের ইতিহাসে এমন ভয়াবহ মাত্রার ধ্বংসযজ্ঞ দেখা যায়নি উল্লেখ করে কার্কি বলেন, এসবের পেছনে আসলেই যদি নেপালিরা জড়িত থাকেন, তাহলে আমাদের লজ্জা পাওয়া উচিত। তবে এটা কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছে, সে বিষয়ে আমরা সবাই অবগত আছি। গত কয়েক দিনে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনেক তথ্য-আলামত ধ্বংস করা হয়েছে। সরকারি বাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। এসব ঘটনার অবশ্যই বিচার করা হবে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে মুখ্য সচিব একনারায়ণ আচার্য বলেন, সরকারি কার্যালয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি দ্রুত পুনর্গঠন তহবিল বরাদ্দ ও জরুরি সেবা পুনঃস্থাপনের ওপর জোর দেন।

পুনর্গঠন কার্যক্রমে স্বনির্ভরতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী কার্কি বলেন, ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ দেশের নিজস্ব সম্পদ দিয়েই করতে হবে। গতকাল মহারাজগঞ্জে গিয়ে শুনলাম স্থানীয় ব্যবসায়ীরা থানা পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি। সমালোচনার বদলে সহযোগিতার মনোভাব নিয়ে চলুন, আমরা সামনে এগোই। আমাকে এ কাজে সহায়তা করুন।

নেপালে দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটাই দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা। তিনি আরও বলেন, ক্ষমতা উপভোগ নয়। বরং তরুণ প্রজন্মের সঁপে দেওয়া দায়িত্ব পালন করতে শপথ গ্রহণ করেছি, বলেন নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

এ সময়, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে নতুন পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন তিনি।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী