ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিলো ইতালির বন্দর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দর বৃহস্পতিবার ইসরায়েলের উদ্দেশে পাঠানো দুইটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে। গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলে এই পদক্ষেপ নেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাভেনার মধ‍্য বামপন্থি মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি সাংবাদিকদের জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে।

বারাত্তোনি বলেন, ইতালি বলছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের