ইলন মাস্ককে ৮৭৮ বিলিয়ন ডলার পারিশ্রমিক দেবে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮

মার্কিন ধনকুবের ইলন মাস্কের জন্য অভূতপূর্ব পারিশ্রমিকের এক প্যাকেজ অনুমোদন করেছে টেসলার শেয়ারমালিকরা। নতুন প্যাকেজ অনুযায়ী, আগামী দশ বছরে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য মাস্ককে প্রায় ৮৭৮ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশ ভোটে এই প্রস্তাব অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঘোষণার পর টেক্সাসের অস্টিনে মঞ্চে উঠে মাস্ক নাচতে শুরু করেন। আর উপস্থিতরা তার নাম ধরে স্লোগান দেন। মাস্ক বলেন, আমরা এখন টেসলার ভবিষ্যৎ নিয়ে নতুন অধ্যায় নয়, একেবারে নতুন বই লিখতে যাচ্ছি।

তিনি আরও বলেন, অন্য কোম্পানির শেয়ারহোল্ডার সভা হয় বিরক্তিকর, কিন্তু আমাদেরটা দুর্দান্ত! দেখুন— এটা সত্যিই অসাধারণ।

পারিশ্রমিকের পরিমাণ নিয়ে সমালোচনা উঠলেও টেসলা বোর্ডের যুক্তি হচ্ছে, প্রস্তাবটি বাতিল হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন, যার ধাক্কা তারা সামলে উঠতে পারবেন না।

নতুন চুক্তি অনুযায়ী, টেসলার বাজারমূল্য বর্তমান ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে তুলতে হবে। পাশাপাশি, ১০ লাখ স্বয়ংক্রিয় ‘রোবোট্যাক্সি’ গাড়ি বাণিজ্যিকভাবে চালু করতে হবে।

তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে মাস্ক মূলত তার মানবাকৃতির রোবট ‘অপটিমাস’ নিয়ে কথা বলেন, যা অনেক বিশ্লেষক ও বিনিয়োগকারীকে হতাশ করে। তারা চেয়েছিলেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির ব্যবসা পুনরুদ্ধারে মাস্ক মনোযোগ দিন।

ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক জিন মুনস্টার এক্স প্ল্যাটফর্মে লেখেন, মাস্কের মনোযোগ কোথায়, সেটাই ভাবার বিষয়। তার নতুন চিন্তাভাবনা শুরু হচ্ছে অপটিমাস দিয়ে, গাড়ি বা রোবোট্যাক্সির কোনও উল্লেখ নেই।

পরে মাস্ক টেসলার ফুল-সেলফ ড্রাইভিং প্রযুক্তি নিয়ে বলেন, কোম্পানি এখন প্রায় আত্মবিশ্বাসী যে, চালকরা একই সঙ্গে ফোনে টেক্সট করেও গাড়ি চালাতে পারবেন।

তবে এই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে, কারণ একাধিক ঘটনায় টেসলার গাড়ি ট্র্যাফিক সংকেতের লালবাতি মানেনি বা ভুল লেনে উঠে দুর্ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবারের সভার পর টেসলার শেয়ারদর সামান্য বেড়েছে। যদিও গত ছয় মাসে কোম্পানির শেয়ারমূল্য ৬২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মাস্ক বর্তমানে টেসলার ১৩ শতাংশ শেয়ারের মালিক। আগেও তার জন্য বিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হয়েছিল, যা তিনি কোম্পানির বাজারমূল্য দশগুণ বৃদ্ধির শর্তে পেতে পারতেন। কিন্তু ডেলাওয়ার অঙ্গরাজ্যের এক বিচারক সেই চুক্তি বাতিল করেন।

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের