ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৪:২৪আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৪:২৪

ইকুয়েডরের এক কারাগারে রবিবার (৯ নভেম্বর) সহিংস দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলীয় শহর মাচালার ওই কারাগারে একইদিনে ভিন্ন দুই ঘটনায় ওই প্রাণহানি ঘটে। কারা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২৭ জন বন্দি শ্বাসরোধে এবং ফাঁসিতে ঝুলে মারা গেছে। অবশ্য, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিবৃতিতে দেওয়া হয়নি।

ওই কারাগারে একইদিন ভিন্ন এক ঘটনায় চার বন্দির মৃত্যু হয়। জানা যায়, সর্বোচ্চ প্রহরা সম্বলিত অবকাঠামোতে বন্দিদের স্থানান্তর করার উদ্যোগ থেকে মারামারি বেঁধে যায়। ট্যাকটিক্যাল পুলিশের হস্তক্ষেপে ওই দাঙ্গা দমন করা হয়।

বিগত কয়েক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়াবহ দাঙ্গা দেখা দিয়েছে। এসব ঘটনায় শত শত বন্দি প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর আধিপত্য ও নিয়ন্ত্রণের লড়াইকে দায়ী করছে।

গত সেপ্টেম্বরে ওই একই কারাগারে ভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়। কয়েকদিন পর, কলম্বিয়া সীমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের এক কারাগারে মারামারিতে আরও ১৭ জন প্রাণ হারায়।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম