নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলায় শিক্ষক নিহত, অপহৃত বহু ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ২০:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২০:৫০

নাইজেরিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষককে হত্যা করে একাধিক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির কেব্বি অঙ্গরাজ্যের ওই সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) ভোরের দিকে ওই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রতিষ্ঠানের উপ-অধ্যক্ষকে হত্যার পর অন্তত ২৫ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিগত কয়েকমাস ধরে চলা ব্যাপক অপহরণের সর্বশেষ ঘটনা এটি।

পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার কোতারকোশি জানান, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর ৪টার দিকে মাগা শহরের গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরপর তারা বিদ্যালয়ের দেয়াল টপকে হোস্টেল এলাকায় গিয়ে ছাত্রীদের ধরে নিয়ে যায়।

উপ-অধ্যক্ষ হাসান ইয়াকুব মাকুকু হামলাকারীদের ঠেকাতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীদের গুলিতে বিদ্যালয়ের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারীদের খুঁজে বের করতে আশপাশের জঙ্গল এবং সম্ভাব্য পালানোর পথে তল্লাশি চলছে। এ কাজে অতিরিক্ত ট্যাকটিক্যাল ইউনিট, সেনা সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীকে পাঠানো হয়েছে।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও বিদ্যালয়ে অপহরণের ঘটনা বারবার ঘটছে। সরকারের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতি খুব বেশি বদলায়নি।

২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের চিবোকে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭০ জন ছাত্রীকে অপহরণ করেছিল। তাদের অনেকেই পালাতে সক্ষম হলে বা পরবর্তীতে মুক্তি পেলেও, অনেক ছাত্রীকে আর কখনও ফিরে পাওয়া যায়নি।

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের