পারমাণবিক সন্ত্রাসী হামলা 'বদলে দিতে পারে পৃথিবী': ওবামা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ০৯:১৬আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১২:৩৮

সন্ত্রাসবাদীদের দ্বারা পারমাণবিক হামলার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তেমন কোনও হামলা পৃথিবীকে বদলে দিতে পারে। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে তিনি এই সাবধানবাণী উচ্চারণ করেন। এটি ছিল পারমাণবিক নিরাপত্তা বিষয়ক চতুর্থ সম্মেলন। 

প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘পারমাণবিক জঙ্গিবাদ ঠেকাতে বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা যৌথভাবে কাজ করে বিশ্বজুড়ে ভয়াবহ পারমাণবিক অস্ত্রসমূহ অপসারণ করেছি।’

_89047362_5edf9622-7b41-4ae5-9123-7ead058d8556

তিনি আরও বলেন, এই সাফল্য সত্ত্বেও ভারতীয় উপমহাদেশ ও কোরিয়ান উপদ্বীপে এ নিয়ে আরও কাজ করতে হবে।

পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র এই সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে বিশ্বনেতারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও রাশিয়ার উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরের বোমা হামলার প্রেক্ষিতে তার সফর বাতিল করেন।এই দুই রাষ্ট্রই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি