শপথ নিলেন জম্মু-কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১৬:৪২ আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:৪২
image

শপথ নিলেন জম্মু-কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নেন তিনি।
৫৬ বছর বয়সী মেহবুবাকে শপথ পড়ান রাজ্যপাল এন এন ভোরা। এদিন তার সরকারের মন্ত্রীরাও শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় সরকারের পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রীর কার্যালয়-বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান বর্জন করেছে কংগ্রেস।
গত জানুয়ারিতে মারা যান পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদ। এরপর মুফতি-কন্যা মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান। ওই সময় বিধানসভা না ভেঙে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়। রাজ্যে শুরু হয় অচলাবস্থার।  
বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনে মেহবুবার ঘোর আপত্তি ছিল। মেহবুবার দাবি ছিল, জোট সরকার গঠনের সময় কেন্দ্রীয় স্তরে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, তা পালিত হয়নি। এই প্রতিশ্রুতিগুলো নিয়ে (এজেন্ডা অব অ্যালায়েন্স) কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি না পেলে তাঁর পক্ষে সরকার গঠন সম্ভব নয়। মুফতির মৃত্যুর পর মেহবুবা বুঝতে পারেন, বিজেপির সঙ্গে হাত মেলানোয় পিডিপির জনপ্রিয়তা কমেছে। এতে সরকার গঠনে তিনি টালবাহানা করতে থাকেন। তবে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বরফ গলে।
বিজেপির পক্ষ থেকে বলা হয়, রাজ্যের জন্য নতুন করে কোনো প্রতিশ্রুতি তারা দিচ্ছে না। জোট সরকার গঠনের সময় মুফতি-মোদির মধ্যে যে বোঝাপড়া (অ্যাজেন্ডা অব অ্যালায়েন্স) হয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।



উল্লেখ্য, ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপির সদস্যসংখ্যা ২৭, বিজেপির ২৫। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
বিজয়ের পর কি রাজনীতিতে নামছেন ধানুশ?
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা