অষ্টম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ-চীন চুক্তি

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৩:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৩:০৭
image

অষ্টম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ-চীন চুক্তি অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশকে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে চীন। দুই দেশের মধ্যে বৃহস্পতিবার এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার আওতায় চীন বাংলাদেশকে এই অর্থ দিচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড খবরটি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং চুক্তিতে সই করেন। চীনা দূতাবাস এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।
অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি বরিশাল-ঝালকাঠী-ভাণ্ডারিয়া-পিরোজপুর-বাগেরহাট-খুলনা সড়কে কঁচা নদীর চরখালী ফেরিঘাটে নির্মাণ করা হবে। এক হাজার চারশ’ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মিত হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের ব্যাপক উন্নতি হবে। এটি বরিশালের সাথে পিরোজপুর, বরগুনা, খুলনা অঞ্চলের যোগাযোগ সহজ করবে। এছাড়া এ সেতু মংলা এবং পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে বরিশালের যোগাযোগ বৃদ্ধি করবে যা এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে বরিশাল ও খুলনার মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে কঁচা নদীর ফেরি পারাপারে প্রায় এক ঘণ্টা সময় লাগে। সেতুটি তৈরি হলে যাতায়াতে সময়ের অপচয় হবে না এবং সড়ক যোগাযোগ আরও সহজ হবে।

উল্লেখ্য চীন সরকারের অনুদানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন এ পর্যন্ত ৭টি সেতু নির্মিত হয়েছে। সর্বশেষ মাদারীপুর জেলার ‘মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কে আড়িয়াল খাঁ নদীর উপর সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (কাজীরটেক সেতু) নির্মিত হয়েছে। সূত্র: বিনজেস স্ট্যান্ডার্ড

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী