দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকে রোগী বহনকারী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০৯:৪৭আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৪৭

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় ডাম্পট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুরের গাড়াডোব গ্রামের শাহিন আলী (২৫) আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাসচালক জামাল হোসেন (৪০)।

নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসে থাকা ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু এবং চালক জামালের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ডাম্পট্রাক ও মাইক্রোবাস। সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি