দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ২২:৩০আপডেট : ১১ জুন ২০২৬, ২২:৩০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১১ জুন (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

৩৫০ বছরের পুরোনো দুর্গ যেভাবে হলো বিশ্বের অন্যতম সুন্দর হোটেল; ‘হামলা সমাপ্ত’ ঘোষণার একদিন পর ইরানে আবারও মার্কিন হামলা; হরমুজ বন্ধ করলো ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের; হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের; জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু; মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

৩৫০ বছরের পুরোনো দুর্গ যেভাবে হলো বিশ্বের অন্যতম সুন্দর হোটেল

বিশ্বের সেরা হোটেলগুলো এখন আর কেবল আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে বিচার করা হয় না; আজকের ভ্রমণপিপাসুরা খোঁজেন ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া। এই পরিবর্তনের প্রতিফলন দেখা গেছে মর্যাদাপূর্ণ প্রি ভের্সাই পুরস্কারের ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলের তালিকায়। আর সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের মধ্যপ্রদেশের দ্য ওবেরয় রাজগড় প্যালেস।

 

‘হামলা সমাপ্ত’ ঘোষণার একদিন পর ইরানে আবারও মার্কিন হামলা

ইরানের বিরুদ্ধে চালানো হামলা সমাপ্ত করার ঘোষণা করার একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে আবারও ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

হরমুজ বন্ধ করলো ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের

তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া ঘোষণায় বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে দেশটির ওপর হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। ফক্স নিউজের একজন প্রতিবেদকের বরাতে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু

কেরালায় গত ৪ জুন প্রবেশের পর ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জোরালো সূচনা করেছিল। কয়েক দিনের মধ্যেই এটি দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল, আরব সাগর, বঙ্গোপসাগর ও উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শুরুর সেই গতি ধরে রাখতে পারেনি মৌসুমি বায়ু। বর্তমানে দেশটির মধ্য, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ এখনও মৌসুমি বৃষ্টির অপেক্ষায় রয়েছে। ফলে মৌসুমি বায়ুর অগ্রগতি কেন ধীর হয়ে পড়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

ইরানের ওপর মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানি স্পিকারের
বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাসে দুঃসংবাদ দিলো বিশ্বব্যাংক
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
সর্বশেষ খবর
বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে: হামিদুর রহমান
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে: হামিদুর রহমান
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে বছরে অগ্রিম কর দিতে হবে
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে বছরে অগ্রিম কর দিতে হবে
সার ও কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব
সার ও কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত