সার ও কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ২৩:৪৪ আপডেট : ১১ জুন ২০২৬, ২৩:৪৪

কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত সার ও কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করে শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়ভাবে জিংক সালফেট সার উৎপাদনের প্রধান কাঁচামাল জিংক অ্যাশ আমদানিতে শুল্ক সম্পূর্ণ মওকুফের প্রস্তাবও করা হয়েছে।

এ ছাড়া প্রাণী চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পরিবর্তে জেনেরিক পণ্য আমদানিতে শূন্য শতাংশ হারে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

পোল্ট্রি, ডেইরি ও মৎস্যখাদ্যের কাঁচামাল আমদানিতেও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী ‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ