ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৩ জুলাই ২০২৬, ০৬:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক ব্যক্তি। দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের পর নিরাপত্তারক্ষী হার্নান গিলকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা।

২৪ জুন আঘাত হানা যমজ ভূমিকম্পে ভবনটি ধসে পড়ার পর প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন গিল। পাঁচ দিনের বেশি সময় আগে তার অবস্থান শনাক্ত করা গেলেও বিপুল ধ্বংসস্তূপ সরিয়ে নিরাপদে তাকে বের করতে আরও কয়েক দিন লেগে যায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক চিলিয়ান দমকলকর্মী বলেন, এটি তার কর্মজীবনের সবচেয়ে জটিল ও প্রযুক্তিনির্ভর উদ্ধার অভিযানগুলোর একটি।

কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল জানান, রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে গিলের ক্ষীণ কণ্ঠে সাহায্যের আবেদন শুনতে পান তিনি। প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি। পরে সহকর্মীও একই শব্দ শুনলে নিশ্চিত হন যে ধ্বংসস্তূপের নিচে একজন জীবিত রয়েছেন।

এরপরই শুরু হয় তাকে উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা।

জানা গেছে, ভূমিকম্পের সময় রাজধানীর কাছে কাতিয়া লা মার এলাকার গালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিংমলের পাশের পার্কিং এলাকার বেজমেন্টে একটি ছোট কংক্রিটের নিরাপত্তা বুথে দায়িত্ব পালন করছিলেন গিল। ধসের সময় বুথটি তার চারপাশে এক ধরনের সুরক্ষাবলয় তৈরি করায় তিনি প্রাণে বেঁচে যান।

উদ্ধারকর্মীদের ভাষ্য, গিল জানিয়েছেন তার শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। ধ্বংসস্তূপের নিচে থাকাকালে তাকে পানি সরবরাহ করা হয় এবং শিরায় স্যালাইনও দেওয়া হয়।

ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। উদ্ধারকাজের সময় তৈরি করা প্রবেশপথ কয়েকবার ধসে পড়ায় অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

অবশেষে ছোট একটি ক্যামেরার মাধ্যমে গিলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাকে নিরাপদে বের করে আনা হয়।

২৪ জুনের ওই যমজ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এম/
সম্পর্কিত
তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, জেগে উঠছে কি ‘রিং অব ফায়ার’?
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
সর্বশেষ খবর
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ 
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ 
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে