দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ২১:২১আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২১:২১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৭ জুলাই (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত; নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, দ্বিমত মার্কিন গোয়েন্দাদের; ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা; ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন; ফ্রান্স থেকে ধরে আনা হলো যুক্তরাজ্যে দণ্ডিত ধর্ষককে; মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা; যুক্তরাষ্ট্র না ইরান, যুদ্ধবিরতি চুক্তি কার বেশি প্রয়োজন- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের অভ্যন্তরে জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে তেহরান।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য অবমুক্ত করেছেন। বৃহস্পতিবার দেওয়া ২৫ মিনিটের এক ভাষণে তিনি দাবি করেন, প্রকাশিত নথিতে চীনের নির্বাচনি তৎপরতার প্রমাণ রয়েছে। যদিও ২০২১ সালের মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ২০২০ সালের নির্বাচনে বেইজিংয়ের প্রভাবের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি কার্যকরের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনও বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রেডিট ট্রান্সফারের ক্ষমতাও সীমিত করা হবে। এতদিন পর্যন্ত এই ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষমতা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতেই ছিল।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আর এই দ্বিমুখী সংকটের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে, যা গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

যুক্তরাজ্যের সীমানা পেরিয়ে আইন ফাঁকি দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ করে অবশেষে ব্রিটিশ পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন দণ্ডিত ধর্ষক ফয়সাল আহমেদ। যুক্তরাজ্যে নিজের ৮ বছরের কারাদণ্ড এড়াতে ফ্রান্সে পালিয়ে যাওয়া এই অপরাধীকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশি নাগরিককে ধর্ষণ, নিপীড়নমূলক ও জবরদস্তিমূলক আচরণ এবং শিশু অবহেলার দায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। 

 

চীনের গুইয়াং শহরে জমির সংকট মোকাবিলায় প্রায় তিন দশক আগে নেওয়া এক ব্যতিক্রমী নগর পরিকল্পনা এখন উদ্ভাবনী আবাসন ব্যবস্থার উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে। শহরের কেন্দ্রের কাছাকাছি অব্যবহৃত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একটি উড়ালসেতুর নিচেই গড়ে তোলা হয়েছে একাধিক আবাসিক ভবন।

 

টানা ষষ্ঠ দিনের মতো মার্কিন হামলা এবং উপসাগরীয় দেশ ও জর্ডানে ইরানের পাল্টা আঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান এখন এক চরম সংঘাতের আবর্তে আটকে গেছে। দুই পক্ষই ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি বাড়ানো এবং আলোচনার জন্য গত জুনে তারা যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, তা আর কার্যকর নেই; যদিও উভয় পক্ষই কূটনীতির পথে হাঁটার ইঙ্গিত দিয়ে রেখেছে।

 

/এএ/
সম্পর্কিত
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত করে উচিত শিক্ষা পেলেন যুবক
সর্বশেষ খবর
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
বিশ্বকাপে ভালো আচরণের পুরষ্কার সর্বোচ্চ পেয়েছে ব্রাজিল, এবার কে পাবে?
বিশ্বকাপে ভালো আচরণের পুরষ্কার সর্বোচ্চ পেয়েছে ব্রাজিল, এবার কে পাবে?
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’