ট্রাম্পের সই মূল্যহীন: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১০:০৪আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:০৬

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী সব যুদ্ধবিরতি প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে মার্কিন হামলা প্রমাণ করেছে যে ট্রাম্পের সই বা স্বাক্ষরের কোনও ‘মূল্য নেই’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ‘অবিশ্বাস্য শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র বারবার তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, এখন যখন আমেরিকান শত্রু যুদ্ধ উসকে দিতে চায় এবং এর সবচেয়ে গুরুতর পরিণতি বহন করতে চায়, তখন তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি ও প্রতিরোধ অক্ষ তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে।

খামেনি আরও বলেন, চুক্তি লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনও মূল্য নেই, তা মূল্যহীন ও অকার্যকর। 

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী যুদ্ধবিরতির সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দেয় ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ফার্স নিউজ এজেন্সিকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকায় তেহরান সমঝোতা স্মারকের অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৯ জুলাই ২০২৬, ১০:০৪
ট্রাম্পের সই মূল্যহীন: মোজতবা খামেনি
সম্পর্কিত
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দর্শকরা
ব্রিটিশ স্টিল জাতীয়করণে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার আহ্বান চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’
বিশ্বকাপে কোনও গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল পেলেন রদ্রি
বিশ্বকাপে কোনও গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল পেলেন রদ্রি
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার