টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, হরমুজ-ইরবিলে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ০৯:০০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:০০

টানা অষ্টম রাতের মতো ইরানের ওপর নতুন দফায় বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার জর্ডানে মার্কিন সেনাসদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ‘দ্রুত শাস্তি’ দিতে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে তেহরানের হুমকি দেওয়ার ক্ষমতা ‘আরও ক্ষুণ্ন’ করতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দক্ষিণ হরমোজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দেড়টার দিকে হরমুজ প্রণালির সিরিকের কাছের একটি এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরনা আরও জানিয়েছে, একই প্রদেশের হাজিয়াবাদের কাছের একটি এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রণালির ভেতরে অবস্থিত কেশম দ্বীপসংলগ্ন একটি এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, প্রতিবেশী দেশ ইরাকের ইরবিলের কাছে ইরানপন্থি কুর্দি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী কুর্দিস্তান ফ্রিডম পার্টির একটি ঘাঁটিতে রবিবার ভোরে ড্রোন হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির একজন সামরিক কর্মকর্তা রেবাজ শরিফি জানান, এই হামলায় তাদের আটজন সদস্য আহত হয়েছেন।

সূত্র: এপি

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৯ জুলাই ২০২৬, ০৯:০০
টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, হরমুজ-ইরবিলে বিস্ফোরণ
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
হাসপাতালের বেডে ফ্যান ভেঙে পড়লো পেটের ওপর, প্রাণ গেলো রোগীর
সর্বশেষ খবর
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’