জার্মানির সমকামীদের প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১০:২৫ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:২৫

জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় সন্দেহভাজন হামলাকারী যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) বার্লিনের পশ্চিমাঞ্চলীয় উপশহর স্পান্দাও-তে নিহত হন তিনি। 

পুলিশের ভাষ্য, বার্লিন প্রাইডে সংঘটিত সম্ভাব্য ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলার’ সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

পুলিশ আরও জানায়, ২১ বছর বয়সী জার্মান নাগরিক এবং লেবাননি বংশোদ্ভূত আবদুল বাল্লাউত স্পানডাউ এলাকায় ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে এলে পুলিশ গুলি চালায়।

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেন, প্রমাণগুলো ইঙ্গিত করছে এটি একটি ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’।

ডব্রিন্ট বলেন, ‘আমরা এমন একজন সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি হয়েছি, যিনি আগে বহু অপরাধ, উগ্রপন্থায় জড়িয়ে পড়া এবং ইসলামপন্থী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নজরে এসেছিলেন।’

পুলিশ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) নিজেদের বার্ষিক পদযাত্রা বার্লিন প্রাইডে যোগ দিতে জড়ো হয়েছিলেন বার্লিনভিত্তিক সমকামীরা। স্থানীয় সময় রাত ১০ টার দিকে পদযাত্রা যখন টিয়েরগার্টেন পার্ক এলাকায় আসে, সে সময় একটি সাদা রঙের ভ্যানগাড়ি দিয়ে মিছিলে হামলা চালানো হয়।

গাড়িটি চালান আবদুল এবং প্রাথমিক হামলার পর গাড়ি থেকে নেমে পদযাত্রায় আগতদের লক্ষ্য করে ছুরি হাতেও ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। এতে একজন নারী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন।

/এনআই/
সম্পর্কিত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা